• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোনালিসা ফের অভিনয়ে !

monalisaবিনোদন ডেস্ক : মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোনালিসা আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন। সংসার জীবনের ইতি টেনে দেশে ফিরেই আবারও নতুন উদ্যমে অভিনয় শুরু করবেন মোনালিসা। প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে সম্পর্কের ইতি টেনে দেশে এসে আবারও নাটক এবং বিজ্ঞাপনের কাজে নিয়মিত হবেন এমনটাই জানা গেছে। জানা গেছে, বিয়ের পরপরই দুজনের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। কারণ বাংলাদেশে এসে মোনালিসা তার অভিনয় ক্যারিয়ার চালিয়ে যেতে চেয়েছিলেন। তাই ধীরে ধীরে তা মারাত্মক আকার ধারণ করে। এক পর্যায়ে মোনালিসাকে তার স্বামী সন্দেহ করতে শুরু করে। এমন পরিস্থিতিতে দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নেয় দুজনের পরিবার। তাই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন তারা। এ দিকে শুরু থেকেই মোনালিসা যুক্তরাষ্ট্রে বসবাসের বিরুদ্ধে ছিলেন। তারপরও স্বামীর ইচ্ছায় সেখানে থাকতে হয়েছে। তাই বিচ্ছেদের পুরো প্রক্রিয়াটা শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরবেন তিনি। দেশের জনপ্রিয় মডেল মোনালিসা ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। একই বছরের ১২ ডিসেম্বর অর্থাৎ ম্যাজিক ডে তে ঢাকার একটি রেস্টুরেন্টে মোনালিসা এবং তার স্বামী ফাইয়াজের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিয়ের পরপরই স্বামীর সঙ্গে সংসার করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। কিন্তু বছর না ঘুরতেই সেই সংসারের ইতি টানতে চলেছেন তারা। প্রসঙ্গত, ১৯৯৭ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু করেন অভিনেত্রী মোনালিসা। আর যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সর্বশেষ মোশারফ করিমের সঙ্গে ‘সিকান্দার বক্স’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ