গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- পাঁচগাছী শান্তিরাম গ্রামের আব্দুর রহিম সরকারের পুত্র বিএনপি নেতা শামীম সরকার, নিজপাড়া গ্রামের সাইব উদ্দিনের পুত্র বেলকা ডিগ্রি কলেজের প্রভাষক জামায়াত নেতা ফারুকুল ইসলাম ও ডিডব্লিউ ডিগ্রি কলেজের প্রভাষক হুড়াভায়াখাঁ গ্রামের জামায়াত নেতা আব্দুর রউফ।