সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে মাদ্রাসা শিক্ষক সহ ২ জন খুন হয়েছে। শিক্ষক হত্যাকান্ডে জড়িত পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, আজ শনিবার সকালে মাদ্রাসা শিক্ষক আলহাজ নজরুল ইসলাম কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় বাক সড়ক নামকস্থানে ওৎ পেতে থাকা রুহুল আমিন ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্য এলোপাথাড়ি কুপিয়ে ও গলাকেটে তাকে হত্যা করে। এসময় স্থানীয় জনতা ঘাতক রুহুল আমিনকে আটক করে পুলিশে সোর্পদ করে। ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। গ্রেফতারকৃত রুহুল (৩৫) উল্লাপাড়া উপজেলার টেকুয়াপাড়া গ্রামের বাহাদুর মিয়ার পূত্র।
উল্লেখ্য, নিহত নজরুল ইসলাম (৬৫) উল্লাপাড়া উপজেলার চন্দ্রগাতি দাখিল মাদ্রাসার শিক্ষক এবং একই উপজেলার ডিগ্রির চর গ্রামের মৃত তমিন মন্ডলের পুত্র। পুলিশ বিকেলে তার লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এদিকে রায়গঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, রায়গঞ্জ উপজেলার চানপুর গ্রামের চান্দুল্লাহ শেখের পুত্র আইয়ুব আলীর (৩০) মৃতদেহ আজ শনিবার ভোর রাতে বাড়ির পাশেই পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ হত্যাকান্ডের কারণ জানা যায়নি। এ দুটি হত্যাকান্ড ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।