• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোগীর বেডে সাপ নিয়ে ওঝা হাজির!

dhaka_20292_0ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর বিষ নামানোর জন্য সাপ ধরে নিয়ে এসেছেন এক ওঝা। কিন্তু ডাক্তারদের ধমকে ওই ওঝা পালিয়ে যায়। ওই ওঝা আসার আগে আহত রোগী জাহাঙ্গীর হোসেনকে (৪০) ঢামেকে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা জানান, মানিকগঞ্জের সিঙ্গাইরের বকচর গ্রামের একটি ক্ষেতে শনিবার বিকাল ৫টার দিকে জাহাঙ্গীর বেগুনের গাছ লাগাচ্ছিল। ওই সময়ে একটি সাপ জাহাঙ্গীরের বাম পায়ের পাতায় কামড় দেয়।
পরে স্থানীয় লোকজন জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এর ঠিক আধাঘন্টা পরে স্থানীয় এক ওঝা সাপটিকে ধরে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে জরুরি বিভাগের ডাক্তার সাপটিকে জাহাঙ্গীরের পায়ে ছোয়াতে বললে ওই ওঝা তাই করেন। পরে তাকে হাসপাতাল থেকে চলে যেতে বললে তিনি সাপটিকে নিয়ে হাসপাতালে থেকে চলে যান।
আহত জাহাঙ্গীর হোসেন সিরাগঞ্জ জেলার উল্লাহপাড়া থানার শাহরিয়ারপুর গ্রামের মোহাম্মদ রইস উদ্দিনের ছেলে। বর্তমানে সে মানিকগঞ্জের সিঙ্গাইরের বকচর গ্রামে থাকে । সে পেশায় একজন দিনমজুর। ঢাকাটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ