• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে বীজ ও পরিবেশ মেলা শুরু

Nilphamariনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দু’দিন ব্যাপী বীজ ও পরিবেশ মেলা রবিবার শুরু হয়েছে নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে।
উদয়াঙ্কুর সেবা সংস্থা’র(ইউএসএস) আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ পরিচালক এসএম সিরাজুল ইসলাম। ইউনিয়নের আকালুগঞ্জ বাজার এআরসি মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী, ইউএসএস নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান।
গোবর সার সংরক্ষণ ও কেঁচো কম্পোস্ট, জার্ম প্লাজম কনজার্ভেশন,  লিকুইড ম্যানুউর  ও বায়োপেষ্টি সাইড, মডেল বাড়ী, প্রভাতি কিশোরী সভা, বীজ ব্যাংক, মার্কেট কর্ণার,  ইউএসএস প্রি-স্কুল, বিজ্ঞান শিক্ষা প্রকল্প, অংশগ্রহণ মুলক জাত নির্বাচন, জেন্ডার সমতা, পার্মা কালচার ও কমিউনিটি ধান ব্যাংক মডেল উপস্থাপনসহ ১৩টি স্টল স্থান পেয়েছে মেলায়।
ইউএসএস সমন্বয়কারী আব্দুল কুদ্দুস জানান, ইউএসসি কানাডা-বাংলাদেশ’র সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা নীলফামারী “এএলও” প্রজেক্টের উদ্যোগে দু’দিনের মেলা অনুষ্ঠিত হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগীতাসহ দিনভর বিভিন্ন কার্যক্রম থাকছে মেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ