• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে ৬ মাসেও বেতন-ভাতা পায়নি প্রাথমিকের শিক্ষকরা

PSCদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ৭০টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় গত নভেম্বর মাসে জাতীয়করণ করা হয়। গত ২০-১১-১৩ তারিখ প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত এক পত্রে বিদ্যালয়গুলো জাতীয়করণ ঘোষনা করা হয়। কিন্তু সে সময় থেকে এসব বিদ্যালয়ের শিক্ষকরা বেতন পাচ্ছেন না। ফলে এসব শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে দারুন কষ্টে দিন যাপন করছেন।
এসব বিদ্যালয় জাতীয়করণ করার ৬ মাস অতিবাহিত হলেও নবাবগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের উদাসীনতা ও অনিয়মের কারণে ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০জন শিক্ষক-শিক্ষিকা বেতন-বিল না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন। নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মোঃ মোকলেছুর রহমানসহ কয়েকজন শিক্ষক জানান, যথাসময়ে বিল বেতন না পাওয়ায় তারা অতিকষ্টে দিন যাপন করছেন।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বিধি অনুযায়ী শিক্ষকদের  যোগদান সংক্রান্ত কাগজপত্র চেয়েছি। পর্যায়ক্রমে শিক্ষকরা বেতন-ভাতা পেয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ