![]()
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী শ্রীরামপুর শাখা ছাত্র শিবিরের সভাপতি কামরুল জামানকে গ্রেফতার করেছে পুলিশ। কামরুল জামান শ্রীরামপুর ইউনিয়নের খেনটি এলাকার আবদুল্লাহ’র পুত্র বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাগেছে, রোববার সন্ধ্যা দিকে পুলিশের একটি দল শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) আমিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামরুল জামান একাধিক মামলার পলাতক আসামী।