কক্সবাজার: কক্সবাজারের চকোরিয়া পৌরসভার তিরিঙ্গা হিন্দুপাড়ায় এক মহাজনের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক মণ স্বর্ণালংকার উদ্ধার করেছে যৌথবাহিনী। স্বর্ণালংকারগুলো ১৪টি কাপড়ের ছোট ছোট পুটলিতে বাধা ছিল। এ ঘটনায় মহাজন নন্দরাম ধর (৫৫) এবং তার দুই ছেলে পলাশ ধর (৩০) ও সুমন ধরকে (২৮) আটক করেছে পুলিশ।