কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। “মশা, মাছি দুরে রাখি, রোগ বালাই মুক্ত থাকি” এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে কাহারোল উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এডিপিও এবং ব্র্যাকের সহযোগিতায় সোমবার সকাল ১০ ঘটিকায় এক বর্ণাঢ্য র্যালী হাসপাতাল চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল চত্ত্বরে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেফালীকা দাস।