হিলি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর ডি.এস. দাখিল মাদরাসার কৃতী ছাত্র-ছাত্রীদের সংর্বধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে মাদ্রারাসা প্রাঙ্গনে এক সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নজমুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি মো: গোলাম মোস্তফা , মাদ্রাসার সুপার মো: দাহিরুল ইসলাম আজাদী এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক ছাত্র-ছাত্রী সহ অবিভাবক বৃন্দ। প্রধান অতিথি বলেন শিক্ষার হার ১০০% করতে শিক্ষক সহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানের সভাপতি বলেন শিক্ষার মানবৃদ্ধি করতে সকল প্রকার সহযোগিতা থাকবে। আগামী বছর গুলোতে আরো ভাল ফলাফল করতে শিক্ষকসহ সবাই সজাগ থাকব এমন প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানের সুপার মহোদয়। গত ২০১৩ শিক্ষা বর্ষের ৫ম-৮ম শ্রেণীর সমাপনি পরীক্ষায় অত্র মাদ্রাসা থেকে ০৪ জন ট্যানেলপুলে ও ০৩ জন সাধারন মেধা তালিকায় বৃত্তি সহ পাশ করেন। প্রত্যন্ত গ্রাম এলাকার প্রতিষ্ঠানে এমন ভাল ফলাফলে শিক্ষকের পাশাপাশি এলাকার সবাই খুশি। উক্ত অনুষ্ঠানে বার্র্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করা বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার ও সনদ বিতরন করেন।