• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীর কার্যক্রমে নিষিদ্ধ ডেইলিস্টার ও ইটিভি

ETV012সি সি ডেস্ক: ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনকে অযাচিত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রমে। যেখানে প্রধানমন্ত্রী সেখানেই নিষিদ্ধ রয়েছে এই দুটি মিডিয়া।
সরকারবিরোধী অবস্থান নিয়ে এই দুটি সংবাদমাধ্যম বিভিন্ন ধরনের উস্কানিমূলক খবর পরিবেশন করে এমনটি নিশ্চিত হয়েই প্রধানমন্ত্রীর কার্যালয় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন একটি দায়িত্বশীল সূত্র। ডেইলি স্টার ও ইটিভির কোনো সাংবাদিককে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সূত্রটি। কার্যালয়ের বাইরেও প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলোতে একই নিষেধাজ্ঞা রয়েছে। নিরাপত্তা সূত্রগুলো থেকেও বিষয়টি নিশ্চিত করা গেছে।একাধিক নিরাপত্তাসূত্র  জানিয়েছে, ডেইলি স্টার ও ইটিভির কোনো প্রতিনিধি যাতে প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচিতে যেতে ন‍া পারে সে ব্যাপারে ইনস্ট্রাকশন রয়েছে। এবং সেভাবেই তারা কাজ করছেন। একুশে টেলিভিশনের ক্ষেত্রে বিষয়টি প্রায় একমাস ধরে এবং ডেইলি স্টারের ক্ষেত্রে সপ্তাহখানেক ধরে এই সিদ্ধান্ত কার্যকর রয়েছে বলে  জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ