ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা গত ৩ দিনে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় রুপা সহ মাদক দ্রব্য আটক করেছেন।
গত শনিবার মধ্য রাতে বিজিবির একটি টহল দল বিরামপুর থানাস্থ বগরা নামক স্থানে ভারত থেকে অবৈধপথে আসার সময় এক ব্যাক্তিকে ব্যাগে নিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করলে লোকাটি টহল দলের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে টহলদল মালিকবিহীন অবস্থায় ১৭.৩ কেজি ভারতীয় রৌপ্য (১নং খইচন্দ্র বলসাদা) আটক করতে সম হয়। যার আনুমানিক মূল্য-২২ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা। এছাড়াও গত রবিবার বিকেলে বিজিবির অপর টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফুলবাড়ী রেল স্টেশন ও ঘোড়াঘাট রেলগুমটি নামক স্থান হতে দু’টি বাই সাইকেল, ৮০০ পিচ বিভিন্ন প্রকার ট্যাবলেট এবং ১৪ বোতল বিভিন্ন প্রকার সিরাপ আটক করে। যার আনুমানিক মূল্য-১ লাখ ১৬ হাজার ৩০০ টাকা। গতকাল সোমবার বিজিবির টহল দল সীমান্তে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকার ভারতীয় ফেন্সিডিল, সেনেগ্রা ট্যাবলেট, নেশার ইনজেকশন, শাড়ী কাপড়ও কসমেটিক্স সামগ্রী আটক করতে সম হন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং অন্যান্য মালামাল সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।
এব্যাপারে ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এম, জাহিদুর রশীদ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।