ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা আর বি আর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা রহমানের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে ও তার অপসানের দাবীতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অভিভাবকরা।
মঙ্গলবার বেলা ১১ থেকে উপজেলার পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে শিক্ষার্থীরা একটি স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অভিভাবকরা বলেন,গত ২৫ জানুয়ারী বিদ্যালয়ের মুল্যবান বেশকিছু পুরাতন জিনিষ পত্র কোন প্রকার নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই ভুয়া কোটেশনের মাধ্যমে ঠিকাদারের সাথে গোপন আতাত করে প্রায় ২৩ লাখ টাকার সম্পদ মাত্র ৭০ হাজার টাকায় বিক্রী করেন প্রধান শিক্ষিকা। এছাড়া তিনি কর্মস্থলে না থেকে নীলফামারী জেলা শহর থেকে যাতায়াত করতে গিয়ে যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারেন না । আর এতে করে শিক্ষার্থীদের পাঠদান চরম ভাবে ব্যহত হচ্ছে।