• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খাদ্য নিরাপত্তায় ২১ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

World bankঅর্থ বাণিজ্য ডেস্ক: খাদ্য নিরাপত্তায় আধুনিক হিমাগার নির্মাণে সরকারকে ২১ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশে ভারপ্রাপ্ত প্রধান ক্রিস্টিন কিমস চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রায় এক কোটি মানুষের জন্য খাদ্য সংরক্ষণের উপযোগী হিমাগার নির্মাণে বিশ্বব্যকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে এ অর্থ দেওয়া হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের আওতায় দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার ৫ লাখ পরিবারের জন্য ৫ লাখ ৩৫ হাজার ৫শ টন খাদ্যশস্য সংরক্ষিত রাখা সম্ভব হবে।
সহজ শর্তের এ ঋণ পরিশোধের সময়সীমা ১০ বছরের বর্ধিত মেয়াদসহ মোট ৪০ বছর। এ ক্ষেত্রে বার্ষিক সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ