জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সোমবার সন্ধ্যায় উপজেলার শিমূল বাড়ী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত শিমুল বাড়ী হাইস্কুল মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আব্দুর রউফ বাবলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জলঢাকা উপজেলা বিএনপির আহবায়ক ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী দিলদার রহমান, জেলা বিএনপির সদস্য হামিদুর রহমান, স্বেচ্ছা সেবক দলের পৌর আহবায়ক আমজাদ হোসেন, বিএনপি নেতা ময়নুল ইসলাম, হাফিজুর রহমান, শ্রমিক নেতা জোনাব আলী, জাহিনুর বিএসসি প্রমুখ। সভামঞ্চে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন কমেট চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।