• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নতুন যে সব কারণে হতে পারে ওরাল ক্যান্সার

images
স্বাস্থ্য ডেস্ক: মুখ গহবরের সঠিক যত্ন না নিলে এবং নিয়মিত দাঁত পরীক্ষা করানো না হলে তা ওরাল ক্যান্সারের (মুখের ক্যান্সার) কারণ হতে পারে বলে নতুন এক গবেষণায় দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা।

বিবিসি’র খবরে বলা হয়, ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিচার্স অন ক্যান্সার’ এর গবেষকরা দিনে তিনবারের বেশি মাউথওয়াশ ব্যবহারকেও ক্যান্সার ঝুঁকি বাড়ার কারণ হিসেবে চিহ্নত করেছেন। এছাড়া, ধূমপান, অতিরিক্ত মদ্যপান ও নিম্নমানের অর্থ-সামাজিক অবস্থাকে মুখ ও চিবুকের ক্যান্সারের জন্য দায়ী করা হচ্ছে। ইউরোপের অন্তত নয়টি দেশের ১৯৬২ জনেরও বেশি ক্যান্সার রোগীর ওপর গবেষণা চালিয়ে নতুন এ সিদ্ধান্ত দাঁড় করান বিজ্ঞানীরা। গবেষণাটি পরিচালনা করেছে জার্মানির ‘লিবনিজ ইনস্টিটিউট অব প্রিভেনশন রিচার্স অ্যান্ড এপিডেমিওলোজি’ (বিআইপিএস)। গ্লাসগো ইউনিভার্সিটি অব ডেন্টাল স্কুলও গবেষণাকাজে সহযোগিতা করে। বিআইপিএস এর পরিচালক অধ্যাপক উলফগ্যাং অ্যারেনস বলেন, গবেষণার ফল ‘সত্যিই গুরুত্বপূর্ণ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ