• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সব দলের কাছেই আমি ‘দালাল’

Sujon Dr. Bodiul Alamরংপুর: সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘বর্তমান সরকারের অন্যায় কর্মকাণ্ডের সমালোচনা করলেই আমাকে বলা হয় বিএনপির দালাল। আবার বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালেও বলতো আমি আওয়ামী লীগের দালাল। এখন মনে হচ্ছে যে দলই ক্ষমতায় যাক, তাদের বিপক্ষে কথা বললেই আমি হয়ে যাই দলাল। এ আচরণ দুঃখজনক।‘
তিনি মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩ দিন ব্যাপি নারী উন্নয়ন মেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
উপজেলা নির্বাচনে কমিশন ব্যর্থ হয়েছে উল্লেখ করে ড. বদিউল আলম বলেন, ‘ব্যাপক কারচুপি, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ নানা কারণে ব্যর্থতার দায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারের পদত্যাগ করা উচিত।‘
তিনি এসময় সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার পরমর্শ দেন।
তিনি উপজেলা নির্বাচনে নিয়োজিত নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর সমালোচনা করে বলেন, এবার উপজেলা নির্বাচনে বেড়ায় ক্ষেত খেয়েছে। সবাই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা ভোট কারচুপি, ব্যালট পেপার ছিনতাইসহ সব অনিয়মে জড়িত ছিলেন। এতে বল প্রয়োগের মাধ্যমে জয়ী হওয়ার সংস্কৃতি চালু হয়েছে। এ কারণে দেশের জনগণ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবর্তে পেয়েছে নির্বাচনের নামে প্রহসন। নির্বাচনী ব্যবস্থা প্র্শ্নবিদ্ধ হয়েছে আর গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।‘
তিনি বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বির্তকিত বেশ কয়েকজন মন্ত্রীকে বাদ দেয়া হলেও আমরা আরও খুশি হতাম এখনও যে সব বির্তকিত ব্যক্তিরা আছেন তাদেরও বাদ দেয়া হলে।‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ