• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাগর তলদেশে তল্লাশি চালাবে রোবট

bimanপ্রযুক্তি ডেস্ক: এবার মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোজেঁ সাগর তলদেশে তল্লাশি চালাবে রোবট । মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ এমএইচ ৩৭০ বিমানটি যে ভারত মহাসাগরেই বিধ্বস্ত হয়েছে, তার সুনির্দিষ্ট প্রমাণ পেতে টর্পেডো আকৃতির একটি স্বয়ংক্রিয় রোবট মোতায়েন করা হতে যাচ্ছে।
আগামী কয়েক দিনের মধ্যে ব্লু-ফিন-২১ নামের ৪৯৩ সেন্টিমিটার দীর্ঘ এই শব্দ সংকেত প্রেরক রোবটটি সাগর তলদেশে মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে।
বিমানের ধ্বংসাবশেষ অনুসন্ধানে নিয়োজিত আট জাতি অভিযানের সমন্বয়কারী অ্যাঙ্গাস হিউস্টন বলেন, নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্স থেকে নির্গত সম্ভাব্য শব্দ সংকেতের সঙ্গে সঙ্গতিপূর্ণ সংকেত শনাক্ত করার পর পশ্চিম অস্ট্রেলিয়ার অনুসন্ধান ক্ষেত্রে এই শব্দ সংকেত প্রেরক রোবটটি মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে।
রোবটটি এর সোনার বা ধ্বনিতরঙ্গের সাহায্যে জলের নিচের কোনো বস্তুর হদিশ করার যান্ত্রিক কৌশল ব্যবহার করে সাগর তলদেশে অস্বাভাবিক কিছু শনাক্ত করলে এটিকে উপরে তুলে এনে বিধ্বস্ততার দৃশ্যমান প্রমাণ পেতে ভিডিও ক্যামেরা সংযুক্ত করে ফের সাগর গর্ভে পাঠানো যাবে।
অ্যাঙ্গাস হিউস্টন এবিসি’কে বলেন, সাবমেরিনটিতে একই সঙ্গে সোনার ও ভিডিও সংযুক্ত করা যাবে না। হয় সোনার, নয় ভিডিও ক্যামেরা যে কোনো একটিই সংযুক্ত করা যাবে।
৭৫০ কিলোগ্রাম ওজনের ব্লুফিন-২১ রোবটটি সমুদ্রের চার হাজার পাঁচশ মিটার গভীরে কাজ করতে সক্ষম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ