• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুরে ১৩ লক্ষাধিক টাকা জরিমানা

Jori 3গাজীপুর প্রতিনিধি: বিদ্যুৎ চুরির অভিযোগে গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ৯ আবাসিক গ্রাহককে ১৩ লাখ ৬৮হাজার ৯‘শ ৬১ টাকা জরিমানা করেছে। এ ঘটনায় বিরুদ্ধে বিদ্যুত আইনে ৯টি মামলাও করা হয়েছে। ৯ এপ্রিল বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত গাজীপুর মহানগরের চান্দনা, মোগড়খাল, দক্ষিন সালনা ও নগপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী  ম্যাজিস্ট্রেট নাহিদা  পারভীন ও গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম (কারিগরি) খালেদুল ইসলাম।
গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম (কারিগরি) খালেদুল ইসলাম জানান, বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় মিটার টেম্পারিং করে বিদ্যুত চুরির দায়ে চান্দনা এলাকার মজিবুর রহমানকে ১লাখ ২৫হাজার ৮‘শ ২৬টাকা, একই এলাকার সাত্তার সরকারকে ২লাখ ৫৪ হাজার ৫‘শ ৫৮টাকা, আমেনাবেগমকে ৩৩হাজার ৯‘শ ৬ টাকা, দক্ষিণ সালনা এলাকার শহীদ কাজীকে ৩ লাখ ৮১ হাজার ৫‘শ ২৭টাকা, রফিকুল ইসলামকে ১৭ হাজার ২‘শ ৪ টাকা, নজর আলীকে ১৭হাজার ২‘শ ৪টাকা,মোগড়খাল এলাকার মজিবুর রহমানকে ২লাখ ১৯ হাজার ৪‘শ ৪৯ টাকা, আমিরুল ইসলামকে ১লাখ ৫০ হাজার ৯‘শ ৩৫ টাকা এবং নগপাড়া এলাকার হাজী আমির আলীকে ১লাখ ১৮হাজার ২‘শ ৭২ টাকা  জরিমানা করা হয়েছে। প্রত্যেকের নামে  বিদ্যুৎ আইনে একটি করে মোট ৯ টি মামলা হয়েছে।
তিনি আরো জানান, জরিমানার মধ্যে বিদ্যুত আইনে ভ্রাম্যমান আদালতের রয়েছে ১লাখ ৫০ হাজার টাকা এবং বাকি ১১ লাখ ৬৮ হাজার ৯‘শ ৬১ টাকা জরিমানা করা হয়েছে ক্ষতিগ্রস্থ বিদ্যুতের ইউনিটের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ