• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাছতলায় ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস

PICTURE
সুজা খান: বিদ্যালয়টি ঝড়ে বিধ্বস্ত হওয়ায় দীর্ঘ খোলা আকাশের নিচে ক্লাস করছে ক্ষুদে শিক্ষার্থীরা। নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলী তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ চিত্র দীর্ঘ পাঁচ বছর ধরে।
সরেজমিনে ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, ওই প্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন’শ ছাত্র-ছাত্রীরা গাছতলায় ক্লাস করছে। প্রধান শিক্ষিকা মোসলেমা পারভিন জানান, প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়টিতে কোন উন্নয়ণের ছোঁয়া লাগেনি। অথচ এটি একটি সরকারী প্রতিষ্ঠান। কাঁচা বাঁশের বেড়া আর টিনসেডের ক্লাস রুম পাঁচ বছর পূর্বে ঝড়ে বিধ্বস্ত হওয়ায় ছাত্র-ছাত্রীদের নিয়ে খোলা মাঠে ক্লাস করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিষ্ঠানের শিক্ষার মান ভালো। গত বছর এলজিইডির কর্মকর্তা পরিদর্শন করে এর অবকাঠামো নির্মাণের কথা বরলেও তা আজো কোন প্রকার বরাদ্দ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোমলমতি এসব শিক্ষার্থীদের জন্য নতুন ভবন নির্মাণের দাবি করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ