• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নির্বাচন ১৬ এপ্রিল

ECঠাকুরগাঁও: আগামী ১৬ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে গত ৩১ মার্চ এ উপজেলায় নির্বাচনের নির্ধারিত দিন ছিল।

বৃহস্পতিবার রাত আটটায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন হাইকোর্টে রিট দাখিল করলে নির্বাচনে পরিবর্তিত ও সংযোজিত ২৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে।’

নির্বাচনে জটিলতার কারণে কমিশন ৩০ মার্চ ভোটগ্রহণ স্থগিত করে এবং সংসদ নির্বাচনের ১৬২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের আদেশ দেয়।

এ বিষয়ে সুপ্রিমকোর্টে নির্বাচন কমিশন রিট করলে হাইকোর্ট ডিভিশনের মামলা খারিজ করে দেয়। এ কারণে নতুন সংযোজিত ও পরিবর্তিত ২৮টি কেন্দ্রে ভোটগ্রহণে আর কোনো বাধা না থাকায় নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ