• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সমাবেশ: ২৩ এপ্রিল তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ

BNP Flagসিসি ডেস্ক: তিস্তা অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালন করবে বিএনপি। চলতি মাসের ২৩ এপ্রিল দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি নীলফামারীতে একটি সমাবেশ করার বিষয়ে পরিকল্পনা রয়েছে।
নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৩ এপ্রিল তিস্তা অভিমুখে রোড মার্চ করতে পারে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, দল পুর্নগঠন ছাড়াও চূড়ান্ত আন্দোলনের আগে ইস্যু ভিত্তিক আন্দোলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে লং মার্চ করবে বিএনপি।
সম্প্রতি বিএনপির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎ খাতে ক্ষমতাসীনদের নজিরবিহীন দুর্নীতির কারণে বারবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনজীবনে দুর্ভোগের সৃষ্টি করছে। এছাড়া উত্তরাঞ্চলে তিস্তা নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে পুরো অঞ্চল ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ ও কৃষি মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়েছে। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। কোটি মানুষের জীবন জীবিকা বিপন্ন হয়ে পড়ছে। সরকার ব্যর্থ হয়েছে বাংলাদেশের স্বার্থ রক্ষায়।
উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ