• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াত কর্মীর বাড়িতে বাড়িতে হামলা

Hamlaসিসি ডেস্ক: সাতক্ষীরার দেবহাটার নওয়াপাড়া গ্রামে এক জামায়াত কর্মী আব্দুল করীমের বাড়িতে ভাঙচুর ও নগদ অর্থ-স্বর্ণালংকার লুট করে এবং পেট্রোল ঢেলে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
জামায়াত কর্মী আব্দুল করীম বলেন, ‘বৃহস্পতিবার রাত দেড়টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মমিন গাজী, মাবুদ গাজী ও জাহাঙ্গীরের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ঘরে জোর করে ঢুকে আসবাবপত্র লুটপাট করে এবং চলে যাওয়ার সময় তারা বাড়ি ভাঙচুর করে ও পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। এ সময় ঘরের ভিতরে রাখা আমার সব আববাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। শুধু মাত্র পরনের কাপড় ছাড়া এখন আর কিছুই নেই আমার’।
এই প্রসঙ্গে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বলেন, জামায়াত কর্মী আব্দুল করীমের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছি । তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা আমি জানি না। উৎসঃ   নিউজ ইভেন্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ