• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শনিবার লালমনিরহাটে অর্ধবেলা হরতাল

Hortal-5লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কাপড় ব্যবসায়ী ও জননী ক্লথ ষ্টোরের মালিক শাহীনুর ইসলাম বাবুর বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের অপসারনের দাবিতে উপজেলা বন্দর ব্যবসায়ী সমিতি আধা বেলা হরতালের আহ্বান করেছেন ।
গত বৃহস্পতিবার রাতে বন্দর ব্যবসায়ী সমিতি সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে তার নিজস্ব কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেডিকেল মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি ও টংভাঙ্গা ইউপি চেয়াম্যান সেলিম হোসেন। সম্পাদক মিজানুর রহমান মিলন, অডিটরিয়াম মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি রাজু আহম্মেদ মফিজ ও সম্পাদক মানস মোর্শেদ উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।
শুক্রবার দুপুরে বন্দর ব্যবসায়ী সমিতি সাধারন সম্পাদক নুরুল আমিন সাংবাদিকদের জানান, শনিবার সকাল ৬ টা থেকে বেলা ১ টা পর্যন্ত হরতাল চলবে । তিনি আরো জানান হরতাল শেষে স্থানীয় আমতলা বাজারে সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্বারক লিপি প্রদান করা হবে । তাছাড়া শুক্রবার বিকেল থেকে কর্মসূচীতে অংশগ্রহন ও নিজ নিজ দোকান পাট বন্ধ করার আহ্বান জানিয়ে মাইকিং করে বন্দর ব্যবসায়ী সমিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ