• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Manabbandhan Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের ৩টি মহল্লায় মাদকদ্রব্য বিক্রি বন্ধ ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসী শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার সকালে দিনাজপুর শহরের ৮নং ওয়ার্ডের ৩টি মহল্লা শেখপুরা, দক্ষিণ বালুবাড়ী ঢাকাইয়াপট্টি ও রেললাইন পাড়ের এলাকাবাসী যৌথভাবে এই কর্মসূচী পালন করে। মাদক ব্যসায়ীদের দিনে ও রাতে প্রকাশ্যে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাজা ও নেশা জাতীয় ইনজেকশন বিক্রি বন্ধ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে দিনাজপুর প্রেসকাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন শেষে প্রেসকাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে কাজী আকবর হোসেন অরেঞ্জ লিখিত বক্তব্যে বলেন, দিনে-রাতে প্রকাশ্যে কোন ধরনের বাধা ছাড়াই চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অবাধে নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রি করছে, অথচ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব জায়গায় অভিযোগ করে কোন সুরাহা পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলছে তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দেয়া হচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেফতার করে এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোজাম শেখ, আব্দুর রহিম, তাজুল ইসলাম, শাহ জাহান, মকবুল হোসেন, মিজানুর রহমান, জাফর আলী, সিরাজুল ইসলামসহ শতাধিক এলাকাবাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ