• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে পাচারের সময় এক শিশু উদ্ধার

BGB Pacher 03হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে রাজু হাসান (৮) নামে এক শিশুকে উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে হিলি চেকপোস্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা রেলওয়ে স্টেশন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।রাজু বিরামপুর উপজেলার অভিরামপুর গ্রামের ভ্যান চালক গোলাপ হোসেনের ছেলে এবং অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
রাজু জানান, প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে বই খাতা নিয়ে স্কুলে যাই। স্কুলে বই খাতা রেখে প্রসাবের জন্য বাহিরে গেলে উত্তর কাঠলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বুদু (১৮) সঙ্গে তার কথা হয়। বুদু তাকে বলে হিলিতে গিয়ে ভারত থেকে জিরা চোরাই করে টাকা ইনকাম করবো এবং বাবা মাকে  দেবো। এই কথা বলে সে আমাকে স্কুল থেকে হিলিতে নিয়ে আসে এবং বিভিন্ন এলাকা দিয়ে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে সন্ধ্যায় আমাকে হিলি রেলওয়ে স্টেশনে ফেলে রেখে বুদু পালিয়ে যায়।
উদ্ধার হওয়া রাজুর মা আবেদা খাতুন জানান, সকালে আমার ছেলে বই নিয়ে স্কুলে যায়। কিন্তু বিকেল ৩টা পার হলেও ছেলে বাড়িতে না আসায় আমি চিন্তায় পড়ে যাই। এলাকায় খোঁজ নিতে থাকি কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। এমন সময় হিলি থেকে ফোন পেয়ে বিজিবি ক্যাম্পে আমার ছেলেকে নিতে এসেছি। তিনি আরও জানান, ওই বুদু এর আগেও আমার ছেলেকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে আমার বাবার বাড়ির দিকে গিয়েছিল। সেখানে আমার বাবার বাড়ির লোকজন তাকে চর থাপ্পর মেড়ে ছেলেকে উদ্ধার করে নিয়ে এসেছিল।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, রাত ৮টার দিকে হিলি  রেলওয়ে স্টেশন এলাকায় একটি বাচ্চাকে নিয়ে এলাকাবাসীর জটলা দেখে স্থানীয় পোস্টের ডিউটিরত বিজিবির নায়েক নিলু সেখানে যান এবং বাচ্চার কাছ থেকে ঘটনা শুনে তাকে সেখান থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। পরে ওই ছেলের বাবা-মার কাছে খবর পাঠানো হলে রাত ১০টার দিকে তারা ক্যাম্পে আসলে বাচ্চাটিকে তার অভিভাবকের হাতে বুঝিয়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ