• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাস্তিকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল আনুন : হেফাজত

Hepazotসিসি নিউজ: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী নাস্তিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাশের জন্য সরকারের প্রতি আবারও অহবান জানিয়েছেন।

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, এদেশে হিন্দু বৌদ্ধ খিষ্ট্রানসহ সব ধর্মের লোকজন বসবাস করতে পারবে কিন্তু কোন নাস্তিক এদেশে থাকতে পারবে না।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবু নগরী আরো বলেন, আল্লাহ ও তার রাসূলের (স.) এর সাথে বেয়াদবি করলে কারো শরীরের সাথে মাথা থাকতে পারে না। কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই এর ফয়সালা সরকারের উপর ছেড়ে দিয়েছি।

সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফোরকান আহমেদ প্রমুখ।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যেও ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে চট্টগ্রামের লালদীঘি ময়দানে।

এর আগে শুক্রবার বিকেল তিনটায় হেফাজতে ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা নেতা আল্লামা সফি উল্লাহ’র সভাপতিত্বে শুরু হয়েছে দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলন।

উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ