• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লাখো কণ্ঠে সোনার বাংলার বিশ্ব রেকর্ড : প্রধানমন্ত্রীর অভিনন্দন

Hasina, 10-01-2014ঢাকা : লাখো কণ্ঠে ‘আমার সোনার বাংলা’ গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেয়ায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি দেশবাসীসহ সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, এই রেকর্ডের মাধ্যমে বাঙালি জাতি আবারো প্রমাণ করলো, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ দেশ একদিন বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলায় পরিণত হবে। প্রসঙ্গত গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সর্বোচ্চ সংখ্যক লোক একসংগে জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশ নেয়ায় গিনিস কর্তৃপক্ষ গত বুধবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাম রেকর্ডভুক্ত করেছে।
প্রধানমন্ত্রী এ আয়োজনের উদ্যোক্তা সংস্কৃতি মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবিসহ অংশগ্রহণকারী ছাত্র-শিক্ষক, গার্মেন্টস কর্মী এবং আপামর জনতাকে অভিনন্দন জানান। তিনি বলেন, যে জাতি রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে তাদের জন্য এটা অসম্ভব ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ