• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৩৯ স্ত্রীর স্বামী : দামী ভোটার

familyআন্তর্জাতিক ডেস্ক: ভারতে নয় পর্বে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে শুক্রবার মিজোরামের একটি আসনের নির্বাচনে ৩৯ স্ত্রী আর সোয়া শতাধিক ছেলে মেয়ে ও নাতি নাতনী থাকায় গোত্র নেতা জিওনংহাকা চানা নামের এক ব্যক্তি নির্বাচনে প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন।
ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যের এই লোকটির ৩৯ জন স্ত্রী ও ১২৭ জন ছেলে-মেয়ে ও নাতি-নাতনী রয়েছে। ফলে ভোট প্রার্থী রাজনীতিকরা গত কয়েক দিন ধরে তার কাছে ধর্ণা দেন।
রাজধানী আইজলের বাইরে বকটং গ্রামের পাহাড়ে একশ’ কক্ষের বাড়ি থেকে চানা এএফপিকে এ কথা জানান।
এ সপ্তাহের গোড়ার দিকে ৭০ বছর বয়সী চানা বলেছিলেন, এ রাজ্যের ভোটে জয়ের ব্যবধান খুব কম হওয়ায় প্রতিটি নির্বাচনে আমাদের গুরুত্ব বেড়ে যায়। কারণ, এক স্থানের অনেক ভোট তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
ভারতের চলতি নয় পর্বের লোকসভা নির্বাচনে শুক্রবার চতুর্থ পর্বে মিজোরামের মাত্র একটি আসনে ভোট গ্রহণ হয়।
চানার এক স্ত্রী রিঙ্কমিনি বলেন, আমরা ভোট দিতে গেলে সবাই একই প্রার্থী বা দলের পক্ষে ভোট দিই। এর মানে একটি মাত্র পরিবার থেকে এক শ’ ষাটের বেশি ভোট নিশ্চিত হয়।
আর দশজন ভোটারের মতোই চানা বলেন, ‘সরকারও উন্নয়ন চান, যাতে তার পরিবার উন্নতি করতে পারে।’
তিনি বলেন, ‘রাজনীতিকদের কাছ থেকে আমরা সকলেই আমাদের পরিবারে স্বার্থের পরিবর্তে সুশাসন ও রাজ্যের কল্যাণ প্রত্যাশা করি।’ সূত্র : এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ