• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘খালেদা জিয়া এখনো শোধরাননি : ইনু

inuসিসি নিউজ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া এখনো শোধরাননি। বৈধ সরকারকে অবৈধ বলছেন। জঙ্গিবাদীদের সঙ্গও ত্যাগ করেননি। আপনি যদি এই পথ পরিহার না করেন তাহলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন।’
আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই দিনব্যাপী শিশুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ইনু এ মন্তব্য করেন।
হাসানুল হক ইনু অভিযোগ করেন, পাকিস্তানিরা একবার বাঙালিদের পাকিস্তানি বানানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আবার ’৭৫ সালের পর জেনারেল জিয়াসহ অন্য সামরিক শাসক এবং সাম্প্রতিক সময়ে খালেদা জিয়া বাংলাদেশের নাম পাল্টানোর চেষ্টা করছেন, ইতিহাস পাল্টানোর চেষ্টা করছেন।
জাতীয় সংসদে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সরকারি দল সমালোচনা করে নিজেদের দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে—বিএনপি নেতাদের এ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সঠিক ইতিহাস তুলে ধরার জন্য জাতীয় সংসদ নেতৃত্ব দিচ্ছে। সঠিক ইতিহাস, সঠিক তথ্য দেশবাসীর০ মনে তুলে ধরার ক্ষেত্রে জাতীয় সংসদের একশত ভাগ অধিকার আছে।
মন্ত্রী বলেন, ‘আমরা যত সঠিক ইতিহাস তুলে ধরব খালেদা জিয়া তত নাখোশ হতে থাকবেন। কারণ, উনি মিথ্যার ওপরে দাঁড়িয়ে আছেন।’
খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনি আস্তাকুঁড়ে বসে ইতিহাস নিয়ে যত ঘাঁটাঘঁটি করবেন, তত দুর্গন্ধ ছড়াবে।’
অনুষ্ঠানে জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান, সরকারি কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা ও জেলা তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
উৎসঃ   প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ