• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পয়লা বৈশাখ: সন্ধ্যার মধ্যে অনুষ্ঠান শেষের আহ্বান

DMP-0120131215184106ঢাকা: পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর উন্মুক্ত স্থানে আয়োজিত সব ধরনের অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার সকালে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার বেনজীর আহমেদ নগরবাসীর প্রতি এই আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পয়লা বৈশাখকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। এ জন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক বলয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এই এলাকায় স্থাপন করা হয়েছে দেড় শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা।

বেনজীর আহমেদ জানান, রমনা বটমূলসহ আশপাশের এলাকা অর্থাৎ রমনা-সোহরাওয়ার্দি উদ্যান মিলিয়ে যে সাংস্কৃতিক বলয় রয়েছে সেখানে মানুষের স্বাভাবিক চলাচল এবং পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই এলাকায় বাঙালীর ঐতিহ্যের বাইরে গিয়ে কেউ ভিন্ন সংস্কৃতির আয়োজন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ার করেন ডিএমপি কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ