• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরলে প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেফতার-২

Birolদিনাজপুর প্রতিনিধি: বিরলে প্রতারনার মাধ্যমে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২গ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাসহ ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে তাদের আটক করা হয়।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক ও ধর্মীয় কাজে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণের ভূয়া পরিচয়ধারী বগুড়া জেলার দুপচাচিয়া থানার ছলিমপুর আয়েন উদ্দীনের পুত্র হেলাল উদ্দীন ওরফে হাবিবুর রহমান বিরল উপজেলার দামাইল গ্রামে মাহমুদিয়া কাশিমুল উলুম মাদ্রাসায় গত ০৩.১০.২০১৩ তারিখে মজুরী ব্যতিত কুরআন শিা দানের লে যোগদান করে। পরবর্তীতে মাদ্রাসার আশপাশের এলাকায় ইসলামী আলোচনার মাধ্যমে ধর্মভীরু লোকদের মনে বিশ্বাস স্থাপন করে।
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিকতা ও ধর্মীয় কাজে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণের সুবাদে তিনি আমেরিকায় বিয়ে করেছেন এবং তাঁর স্ত্রী আমেরিকায় বসবাস করায় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া কিংবা আমেরিকার বিভিন্ন মসজিদে খাদেম হিসাবে যেতে ইচ্ছুক ব্যক্তিদের স্বল্প খরচে পাঠানোর প্রলোভন দেখিয়ে এলাকার বিভিন্ন ব্যক্তির নিকট হতে ওমরাহ হজ্ব বাবদ ১ লাখ ৬০ হাজার টাকা, আমেরিকার মসজিদের খাদেম ও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া বাবদ ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করে প্রায় ২০ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ ও পাসপোর্টসহ হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে ঢাকায় পালিয়ে যায়।
প্রতারনার শিকার ব্যক্তিরা মুঠোফোনে তাঁর সাথে যোগাযোগ করলে ভিসা ও বিমানের টিকিট আজ হবে কাল হবে বলে কালপেন করতে থাকলে সকলের সন্দেহ হয়। পরে এসব ব্যক্তিরা থানা থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম’র সহযোগিতায় রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকা থেকে প্রতারক হেলাল উদ্দীন ও তাঁর শ্যালক আব্দুল হালিম ওরফে জনিকে (২৫) গত শনিবার রাতে গ্রেফতার করে বিরল থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, টাকা গ্রহণের বিষয় নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতারকৃতদের নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নগদ টাকা ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় বিরল থানায় মামলা হযেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ