• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরাজগঞ্জে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২, আহত ৫০

Fulbari train accসিসি নিউজ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২জন নিহত ও অন্তত ৫০ জন আহত হবার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ফলে উল্লাপাড়া হয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার ভোররাত সোয়া চারটার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে একতা ও লালমনি এক্সপ্রেসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার হরিশপুর গ্রামের আলতাফ হোসেন (৩৫) ও লালমনিরহাটের আদিতমারি স্টেশন মাস্টার মজিবুর রহমান (৪৫)।
রেলওয়ে পুলিশ, পুলিশ, ফায়ার ব্রিগেড ও স্থানীয়সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে ছিল। রোববার ভোররাত সোয়া চারটার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটিও ঐ স্টেশনে পৌঁছলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ৫০জন।
এ ঘটনার ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি), উল্লাপাড়া থানা পুলিশ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, বগুড়া, শাহজাদপুর ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মোঃ শামিম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ