• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছুরি মেরে ৮ লাখ টাকা ছিনতাই

Cintai-1ঢাকা: রাজধানীর সবুজবাগ কদমতলা এলাকা থেকে এনামুল হক (৪০) নামে এক বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে ৮লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার বুকে ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় এনামুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে তিনটার দিকে সবুজবাগ কদমতলা এলাকার ওয়াসা রোডে এ ঘটনা ঘটে।

আহত এনামুল জানান, বিভিন্ন জায়গা থেকে বিকাশের টাকা কালেকশন শেষে অফিসে ফিরছিলেন তিনি। বিকেল সাড়ে তিনটার দিকে ওয়াসা রোডে পৌছালে ৪/৫ জন যুবক রিকশার পথরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে চাইলে বাধা দেন তিনি। এ সময় তার বুক ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ব্যাগে ৮ লাখ টাকা ছিল বলে দাবি করেছেন এনামুল।

সবুজবাগ থানার এসআই আজিজুল ইসলাম রাইজিংবিডিকে জানান, টাকা ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তবে কত টাকা ছিনতাই হয়েছে তা স্পষ্ট নয়। এব্যপারে ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে, রাজধানীর মগবাজারে পূবালী ব্যাংকের সামনে থেকে মাসুদ পারভেজ নামের এক ছিনতাইকারীকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে রমনা থানা পুলিশ। রোববার দুপুরে তাকে আটক করা হয়।

রমনা থানার ওসি মশিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এক ব্যবসায়ী মগবাজার এলাকায় পূবালী ব্যাংকে টাকা জমা যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারী মাসুদ পারভেজ অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ হাতেনাতে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের অন্য একটি সূত্র দাবি করেছে, অস্ত্রসহ আটককৃত ছিনতাইকারী ওই এলাকায় যুবলীগের রজনীতির সঙ্গে জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ