• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ পালিত

OLYMPUS DIGITAL CAMERAসিসি নিউজ : বৈশাখের রঙ লেগেছে সারা দেশে। সেই রঙে মেতেছে সৈয়দপুরবাসীও। মঙ্গল শোভাযাত্রা, বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে সৈয়দপুর শহরে পালিত হয়েছে পয়লা বৈশাখ ১৪২১। শহরের হাজার হাজার নারী-পুরুষ আর শিশুদের মিলন মেলায় পরিণত হয়েছে।
সকালে সৈয়দপুর রেলওয়ে মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম বৈশাখী উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন ।
অন্যদিকে শিল্প সাহিত্য সংসদ,  পূবালী স্কাউট, বন্ধণ শিল্পী গোষ্ঠি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করছে। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বসুনিয়া পাড়াস্থ মাটি ও মানব কল্যাণ সমিতি সকালে ওই গ্রামের প্রায় শতাধিক লোকদের সাথে পান্তা ভাত খেয়ে দিবসের সূচনা করেছে। এ সময়  আ’লীগের প্রবীণ রাজনীতিবিদ সমশের আলী বসুনিয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ