• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গবন্ধু হত্যার সবুজ সংকেত দিয়েছিলেন জিয়া: শাজাহান

Sajahanসিসি নিউজ: নৌপরিবহণমন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার সবুজ সংকেট দিয়েছিলেন। বিচার না করে এই হত্যার পুরস্কার হিসেবে খুনিদের পুনর্বাসন করেছিলেন।
সোমবার সকালে ঢাকার শ্যামপুর ইকো পার্ক সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে বিলাসবহুল জাহাজ এমভি সোনারগাঁও ওয়াটার ক্লাব ভাসমান রেস্তোরাঁর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, “অতীত ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বিএনপি-জামায়াত জোট এখনো দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের চেষ্টা করছে। এবার এই চেষ্টায় তারা ব্যর্থ হয়।”
নদীপথের উন্নয়নে স্বাধীনতার পর জাতির জনক শেখ মুজিবুর রহমান দুটি ড্রেজার কিনেছিলেন উল্লেখ করে শাজাহান খান বলেন, “মহাজোট সরকারের পূর্বে কোনো সরকারই এ সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগায়নি।”
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ প্রতিষ্ঠানকে লাভজনক খাতে পরিণত করা সম্ভব হয়েছে, এ কথা উল্লেখ করে তিনি বলেন, “ইতিমধ্যে এ খাতের প্রসার ঘটাতে নিজেদের অর্থায়নে ২২টি ড্রেজার কেনা হয়েছে। সীমাহীন লোকসান কবলিত মংলা পোর্টকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। ফলে এ পোর্টে দৈনিক সাত লাখ টাকা অতিরিক্ত আয় করা সম্ভব হচ্ছে।”
সোনারগাঁও ট্যুরিজম প্রধান নির্বাহী সঞ্জয় কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সানজিদা খানম ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান।
উৎসঃ   নতুন বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ