• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

BGB 03আকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় ১০০০পিচ এ্যামপোল ৩৭টি উন্নত মানের শাড়ি,৩ লক্ষ ৬০ হাজার পিচ প্রাকট্রিন ট্যাবলেট সহ ভারতীয় বিয়ার মদ ২ বোতল, ৬৫ কেজি জিরা ও ইমিটেশনের গহনা আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্য গুলো আটক করে। আটককৃত চোরাচালানী মালগুলোর আনুমানিক মুল্য প্রায় ৭৯লক্ষ ৫৫হাজার ৮শত টাকা।
বিজিবি’র হিলি বিওপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার আব্দুল হান্নান জানান, আজ  সোমবার সকাল ৭ টার দিকে এক দল চোরাকারবারি  সীমান্ত অতিক্রম করে ভারতীয় পণ্য গুলো নিয়ে বাংলাহিলির চারমাথা মোড় এলাকায় এলেই আগে থেকে ওৎ পেতে থাকা বিজিবির সদস্যরা ধাওয়া দিলে আটক কৃত ভারতীয় পন্য গুলো ফেলে তারা পালিয়ে যায়।ক্যাম্পের টহল দলের কমান্ডার নায়েক মিজানুর রহমান উক্ত পণ্য গুলো আটক করে ক্যাম্পে নিয়ে আসে।  পরে সেগুলো হিলি শুল্ক গুদামে জমা দেয়। এ ব্যপারে কাউকে আটক করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ