• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুষ্ট কিশোরীর দুষ্টামি টুইটে লঙ্কাকান্ড

twitterসিসি ডেস্ক: দুষ্টুমি করে টুইট করেছিল সারাহ। অ্যামেরিকান এয়ারলাইনসকে উদ্দেশ্য করে বলেছিল, আমার নাম ইব্রাহিম। আমি আফগানিস্তানের লোক। আল-কায়েদার সঙ্গে যুক্ত। আগামী জুনে আমি খুব বড় কিছু একটা করতে যাচ্ছি। বাই।
টুইটটিকে ট্যাগ করা হয়েছিল অ্যামেরিকান এয়ারকে। অ্যামেরিকান এয়ার বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে উত্তর দিয়েছিল, সারাহ, তোমার হুমকি আমরা সিরিয়াসলি নিয়েছি। তোমার আইপি অ্যাড্রেস ও বিস্তারিত নিরাপত্তা সংস্থা ও এফবিআইকে পাঠানো হয়েছে।
অ্যামেরিকার এয়ার উত্তর দেওয়ার পর পরই সারাহর টুইটটি অনেকের দুঃস্বপ্নে পরিণত হয়। জোক করে সারাহ যা লিখেছিল তা ব্যাপক ঘৃণা ও নিন্দার শিকার হয়।
পরে সারাহ জানায় তাঁর বয়স মাত্র ১৪। কিন্তু ইতিমধ্যে তার ভুয়া হুমকি ও এয়ারলাইনসের উত্তর ব্যাপকভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সারাহর টুইটটি ১০ হাজার বার রিটুইট হয়।
অ্যামেরিকান এয়ার তাদের টুইট ডিলিট করলেও সেটির স্ক্রিনশট এখন ইন্টারনেট দুনিয়ায় ঘুরছে।
অ্যামেরিকান এয়ারের প্রতিক্রিয়ার পর সারাহ বলে, সে শুধু দুষ্টুমি করেছে। তাকে বাঁচানোর আবেদনও জানায়। সারাহ এই অবস্থা দেখে তার ফলোয়াররা ব্যাখ্যা করার চেষ্টা করে এটি নির্বিরোধী একটা জোক ছিল।
কিন্তু এরই মধ্যে এই ঘটনা ইন্টারনেট জগতে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
নিন্দার পাশাপাশি সারাহর অবস্থা জানার জন্য সবাই উদগ্রীব। অনেকেই জানতে চেয়েছে, এফবিআই কী ব্যবস্থা নিল ইত্যাদি। আজকের টক অব দ্য ইন্টারনেট এই ছোট মেয়ে সারাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ