• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিৎজার পুরস্কার পেল ওয়াশিংটন পোস্ট ও দ্য গার্ডিয়ান

111আন্তর্জাতিক ডেস্ক: যৌথভাবে সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান পুলিৎজার পুরস্কারে ভূষিত হল মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট ও বৃটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান৷ এডওয়ার্ড স্নোডেনের মুখ খোলার পর মার্কিন নজরদারি নিয়ে চাঞ্চল্যকর সংবাদ পরিবেশনের জন্য সোমবার এই দুই সংবাদ মাধ্যমকে যৌথভাবে সাংবাদিকতার সর্বোচ্চ সম্মানে ভূষিত করল পুলিৎজার কমিটি৷

এবছরের পুলিৎজার প্রাপকদের তালিকায় এই দুই সংবাদ মাধ্যম ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি নাম৷ বস্টন ম্যারাথনে বিস্ফোরণ সংক্রান্ত ব্রেকিং নিউজের জন্য পুরস্কৃত করা হয়েছে বস্টন গ্লোবকে৷ এছাড়াও আন্তর্জাতিক বিভাগে মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচারের না জানা কথা তুলে ধরার জন্য কলম্বিয়া ইউনিভার্সিটি জার্নালিজম স্কুল প্রদত্ত এই পুরস্কার পেয়েছেন সংবাদ সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক৷ পুরস্কৃত করা হয়েছে এক চিত্রসাংবাদিককেও৷ গত বছর সেপ্টেম্বরে কেনিয়ার ওয়েস্টগেট মলে জঙ্গি হামলার সময় লেন্সবন্দি করা কয়েকটি মুহূর্তের জন্য পুলিৎজার পুরস্কার পাচ্ছেন দ্য নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের চিত্রসাংবাদিক টাইলার হিকস৷

পাশাপাশি, ফিকশন বিভাগে পুরস্কার পাচ্ছেন দ্য গোল্ডফিনচের লেখিকা ডোনা টার্ট এবং ফিকশন বিভাগে পুলিৎজারের প্রাপক টমস রিভার: আ স্টোরি অফ সায়েন্স অ্যান্ড স্যালভেশনেক লেখক ডন ফাজিন৷

এবছর দুই সংবাদ মাধ্যমকে পুরস্কৃত করে পুলিৎজার কমিটি জানিয়েছে, নজরদারি সংক্রান্ত বিষয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রাষ্ট্রযন্ত্রের কাছে সাধারণ মানুষের অসহায়তাকে তুলে ধরেছে দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য গার্ডিয়ান৷

উৎসঃ   নতুন বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ