• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফেসবুকেই লেনদেন ও রেমিটেন্স সুবিধা

xFacebook20131210054129.jpg.pagespeed.ic.6XzeG0slwuপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক এবার মোবাইলে লেনদেন ও রেমিটেন্স সুবিধা নিয়ে আসছে।
এই প্রক্রিয়ার সাথে জড়িত কয়েকজনকে উদ্ধৃত করে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।
এর মাধ্যমে ফেসবুকে টাকা জমানো এবং অন্যের সাথে এই টাকা লেনদেন করা যাবে।
আয়ারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক থেকে এ ব্যাপারে অনুমোদনের দ্বারপ্রান্তে রয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে ব্যাংক কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ এ ব্যাপারে লন্ডনের তিনটি প্রতিষ্ঠানের সাথে অংশীদারি আলোচনা শুরু করেছে যারা অনলাইন ও মোবাইলে বিশ্বব্যাপী অর্থ হস্তান্তর করে থাকে।
মোবাইলে লেনদেন নিজেদের অবস্থান মজবুত করার জন্য জোর প্রতিযোগিতায় নেমেছে টেলিকম কোম্পানি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। আগামী কয়েক বছরে এ খাতটি দ্রুত বিকশিত হবে বলে আশা করা হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে বিশ্বব্যাপী মোবাইলে লেনদেনের পরিমাণ বছরে ৩৫ শতাংশ হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।
২০১৭ সালের মধ্যে বিশ্বব্যাপী মোবাইল লেনদেনকারীর সংখ্যা ৪৫ কোটিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ