
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ গভীর রাত্রিতে ফুলবাড়ী ষ্টেশন এলাকা থেকে ৪ মটরসাইকেল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এএসআই মোঃ নুরুজ্জামান ও এস আই তাইজুল ইসলাম স্টেশন এলাকা থেকে আন্তঃজেলা মটরসাইকেল ছিনতাইকারীর ৪ সদস্যকে আটক করে। এরা হলো, বাংলাহিলি হাকিমপুরের মৃত মদন দাসের পুত্র মিন্টু দাস ওরফে আয়নাল হক (৩৫), ফুলবাড়ির খালাসী পাড়ার আব্দুল হালিমের পুত্র ইয়াজুল আলী (২২), স্টেশনপাড়ার মোজাম্মেল হকের পুত্র বিপ্লব (২০) ও হায়দার আলীর পুত্র নুর ইসলাম ওরফে তপু (৩৫)। উল্লেখ্য যে, ছিনতাইকারীদের মধ্যে মটর সাইকেলের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। এব্যাপারে ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা দায়ের হয়।
ফুলবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ছিনতাইকৃত মটর সাইকেল বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়, খবর পেয়ে আমরা তাদেরকে আটক করি।