চট্টগ্রাম : সোমবার গভীর রাতে চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তার বাবা। বাঁশখালীর পুর্বচাম্বল আজাদী পাড়ার বাজারে এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার ওসি কামরুল আহসান জানান, ব্যবসায়ী নূর আহাম্মদ (৫০) ও তার ছেলে মো. মানিক (২৩) সোমবার রাতে দোকান বন্ধ করার সময় মুখোশ পরা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মানিক নিহত ও নূর আহাম্মদ গুলিবিদ্ধ হয়।এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ব্যবসায়ীরা পুর্বচাম্বল আজাদী পাড়ার বাজারে বিক্ষোভ করছে।