• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

NAGESWARI BALU-15.04.14খলিলুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার নদীতে অবৈধ ভাবে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করায় আবাদী জমি সহ রাস্তা ঘাট ভেঙ্গে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে এলাকাবাসী সুত্রে জানা গেছে, নাগেশ্বরী পাচমাতা ঘাটে বাবলু নামের এক বালু ব্যবসায়ী দির্ঘদিন থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। অপর দিকে রাবাইতারী গ্রামের মৃতঃ হানিফ আলীর পুত্র জহুর আলী, মকবুল হোসেন,বাবুল মিয়া, মিজানুর রহমান ও বেলাল হোসেন নামের বালুদস্যু সরকারী ও পরিবেশ বাদীর অনুমোদন ছাড়াই দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। এতে করে পার্শ্ববর্তী আবাদী ধানের জমি ও কাঁচা রাস্তার অর্ধেক ভেঙ্গে পড়েছে এবং খাদ সংলগ্ন পাঁকা রাস্তা ও অন্যান্য আবাদী জমি ভেঙ্গে পড়ার উপক্রমও হয়েছে। মঙ্গলবার ভাঙ্গামোড় ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ও ওই এলাকার স্কুল শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে ফুলবাড়ী থানার এস আই জাহাঙ্গীর ও সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করে বালু উত্তোলনের ড্রেজার মেশিন সহ অন্যান্য মালামাল জদ্ধ করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন জানান,অত্র ইউনিয়নের চেয়ারম্যানকে ঘটনা স্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইন্চার্জ বজলুর রশিদ জানান, অভিযুক্ত ব্যক্তিদের কাউকে আটক করতে না পারলেও অভিযোগের প্রেক্ষিতে ও জন স্বার্থে ঘটনার সত্যতা পাওয়ায় মালামাল থানায় নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ