• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জুতা পায়ে শহীদ মিনারে উঠলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

73582_1সিসি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারকে মঞ্চ বানিয়ে অনুষ্ঠান করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ অনুষ্ঠানের অতিথিরা জুতা পায়েই শহীদ মিনারে তৈরি মঞ্চে আসন গ্রহণ করেছেন।
স্থানীয় সাংসদ এডভোকেট জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার সকালে আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে বিদ্যলয়ের ওই শহীদ মিনারটিকে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। মিনারের তিনটি স্তম্ভকে চাদর দিয়ে ঢেকে বেদীতে অতিথিদের বসার জায়গা করা হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ অনুষ্ঠানের অতিথিরা জুতা পায়েই শহীদ মিনারে তৈরি মঞ্চে আসন গ্রহণ করেন। সকালে এ অনুষ্ঠান স্থলে এসে শহীদ মিনারে মঞ্চ দেখে অনেকেই অবাক হন। বিস্ময় প্রকাশ করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নবম শ্রেণীর শিক্ষার্থী আইরিন বলেন, আমরা এতদিন জানতাম শহীদ মিনারে জুতা নিয়ে উঠতে নেই। এটি শ্রদ্ধার জায়গা। আজ দেখলাম শহীদ মিনারে জুতা নিয়ে অতিথিরা উঠছেন।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও ঢাকাস্থ আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতাল প্রাইভেট লিমিটেড এর ব্রাহ্মণবাড়িয়া লিয়াজো অফিসের ইনচার্জ সঞ্জীব ভট্টাচার্য বলেন, এটি ভুল হয়ে গেছে। এখন তো আর কিছু করার নেই।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ূব খানের বক্তব্য জানতে চাইলে তিনি ব্যস্ত রয়েছে বলে ফোন রেখে দেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এটি যে শহীদ মিনার তা আমাদের জানা ছিল না।
মতামত জানতে আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. প্রীতি চক্রবর্ত্তীর সঙ্গে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
অনুষ্ঠানের শুরুতে দেয়া প্রেসরিলিজে জানানো হয়, সরাইলের তিনটি বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. প্রীতি চক্রবর্ত্তী।
উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ