• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা মেট্রোর অধিনায়ক মাহমুদুল্লাহর জরিমানা ও নিষেধাজ্ঞা

Mahamudllaখেলাধুলা ডেস্ক: মাঠে অসৌজন্যমূলক আচরণের দায়ে ঢাকা মেট্রোর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনের খেলা চলার সময় আম্পায়ারের একটি সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন মাহমুদুল্লাহ। আম্পায়ার মাহফুজুর রহমান ও মাসুদুর রহমানের প্রতিবেদনের ভিত্তিতে ম্যাচ রেফারি আখতার আহমেদ মঙ্গলবার মাহমুদুল্লাহকে শাস্তি দেন।

ঘটনাটি ঘটে সোমবার ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংসে। অন ফিল্ড আম্পায়ার মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দিলে মাঠ ত্যাগ করার সময় মাথার হেলমেট ও ব্যাটিং গ্লাভস বাউন্ডারি দড়ির কাছে ছুঁড়ে মারেন। এমন আচরণ মাঠে উপস্থিত অনেককেই অবাক করে। একই সঙ্গে ড্রেসিং রুমে ও বাহিরে অশালীন কথাবার্তা বলেন মাহমুদুল্লাহ। আর সে জন্যই এই শাস্তি। ম্যাচ শেষে ম্যাচ রেফারির কাছে নিজের দোষ স্বীকার করেন মাহমুদুল্লাহ। এ কারণে কোনো শুনানি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ