আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার একটি স্কুল থেকে ১০০ ছাত্রী অপহরণ করেছে সন্দেহভাজন সন্ত্রাসী গোষ্ঠী। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
নাইজেরিয়ার বোর্নো প্রদেশের চিবুকে অবস্থিত ওই স্কুলে মঙ্গলবার রাতে হানা দেয় একদল বন্দুকধারী। তারা বন্দুক ঠেকিয়ে তরুণী শিক্ষার্থীদেরকে গাড়িতে উঠতে বলে।
দেশটির কর্মকর্তাদের ধারণা, সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম ছাত্রীদের অপহরণ করেছে। কারণ সম্প্রতি তাদের টার্গেটে পরিণত হয়েছে স্কুলের শিক্ষার্থীরা।
সোমবার বোকো হারামের হামলায় রাজধানী আবুজায় কমপক্ষে ৭০ জন নিহত। এর পরের রাতে এই ১০০ ছাত্রী অপহৃত হয়। সঙ্গত কারণেই এর দায় বোকো হারামের ওপর বর্তাচ্ছে।
বোকো হারাম, এই নামের অর্থ ‘পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ’। দেশটির স্থানীয় ‘হাউসা’ ভাষায় পশ্চিমা ধাঁচের শিক্ষা গ্রহণ বোকো হারামের দৃষ্টিতে হারাম।