• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বদরগঞ্জে অর্ধবেলা হরতাল পালিত

Badarganj Hartal Photo-01বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবীতে রংপুরের বদরগঞ্জে বিএনপি ও অঙ্গদলের নেতা কর্মীরা অর্ধবেলা হরতাল পালন করেন। আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অর্ধবেলা হরতাল পালিত হয়েছে। এসময় বিএনপি ও অঙ্গদলের সকল নেতা কর্মীরা পৌরশহরের প্রতিটি পয়েন্টে পিকিটিং করে। হরতাল চলাকালীন পৌরশহরের সকল দোকান পাট, ব্যাংক বীমাসহ সকল প্রতিষ্ঠান বন্ধ ছিল। লোকজন ও গাড়িঘোড়ার চলাচল ছিল সীমিত। পরে হরতাল শেষে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে মিলিত হয়। এসময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক পরিতোষ চক্রবর্তী ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাহান। বক্তব্যে নেতাকর্মীরা কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে উত্তর জনপদের নেতা হাবিব উন-নবী খান সোহেল এর মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাকে নি:শর্ত মুক্তির দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ