• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল

n2দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জামায়াত-শিবির ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করে। বুধবার সকাল ৮টায় শহরের সদর হাসপাতাল মোড় হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বালুবাড়ীস্থ শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ করে। মিছিলে দিনাজপুর শহর জামায়াতের আমীর এ্যাড. মোঃ তৈয়ব আলী, শহর শিবিরের সেক্রেটারী আব্দুল কাইয়ূমসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহন করেন।
এদিকে জামায়াত-শিবিরের মিছিল শেষে নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় মিছিলের পিছন থেকে এক যুবক একটি যাত্রীবাহী বাসকে (মা-মারিয়া পরিবহন, ঢাকা মেট্রো রাজ-জ-০৪-০০৯১) লক্ষ্যকে করে ঢিল ছুড়লে বাসের সামনের গ্লাস ভেঙ্গে যায়। যুবকটি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা শিবির সন্দেহে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। যুবকের নাম মিঠুন (৩০)। আটক যুবক শহরের বালুবাড়ী এলাকার মৃত প্রসান্ত কুমার মহন্ত’র ছেলে। তবে বাস মালিক পক্ষের সাথে আলোচনার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান কোতয়ালী থানা এস আই মোঃ আব্দুল মালেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ