• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজারহাটে যুবলীগ সভাপতির উপর হামলায় মামলা

mamlaরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম (৩৮)এর উপর হামলা ও ৫০ হাজার টাকার চাঁদা দাবীর অভিযোগ এনে যুবলীগ সভাপতির বড় ভাই বাবলু হোসেন বাদী হয়ে রাজারহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ আবুল হাসেমের ছোট ভাই ব্যবসায়ী রুহুল আমিনকে প্রধান আসামী করে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মীর নামে রাজারহাট থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে প্রকাশ, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও মওসুমী ব্যবসায়ী শাহআলম এর কাছ থেকে সম্প্রতি ২নং আসামী রাজারহাট উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন ৫০ হাজার টাকার চাঁদা দাবী করে এবং যুবলীগ নেতা সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দেখে নেয়ার হুমকী দিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে গত ১৩ এপ্রিল যুবলীগ সভাপতি শাহআলম দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে ইউএনও’র ওএস-এর কার্যালয়ে প্রয়োজনীয কাজ শেষে বের হলে পূর্ব থেকে ওৎপেতে থাকা অভিযুক্তরাসহ অনেকে তার উপর অর্তকিতভাবে হামলা চালিয়ে তাকে বেধরক মারপিট ও গুরুত্বর জখম করে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে যুবলীগ নেতা শাহআলমের প্যান্টের
পকেটে থাকা ৩০ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয় আসামীরা। পরে তাকে পার্শ্ববর্তী লোকজন গুরুত্বর  আহত অবস্থায় উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, মামলাটি রুজু করা হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ