পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে গাজা বিক্রির অপরাধে স্বামী-স্ত্রী কে কারাদন্ড প্রদান করা হয়েছে। তাদের বুধবার দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়। জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে এলাকাবাসী ও ইউপি মেম্বার গাজা বিক্রির অপরাধে স্বামী-স্ত্রী আটক করে পুলিশে সোর্পদ করে। স্বামী নুর আলম (২৮) ও স্ত্রী লাকি বেগম (২৫) তাদের বাড়ী উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বালুর চর কুটিপাড়া গ্রামে। পরে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী আফিসার রাহেনুল ইসলাম গাজা বিক্রির অপরাধে নুর আলম (২৮) কে ছয় মাস সশ্রম কারাদন্ড ও স্ত্রী লাকি বেগম (২৫) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, মঙ্গলবার দিবাগত রাতে এলাকাবাসী ও ইউপি মেম্বার গাজা বিক্রির অপরাধে স্বামী-স্ত্রী আটক করে থানায় দেয়।